Showing posts with label Porichoy. Show all posts
Showing posts with label Porichoy. Show all posts


ছিন্নমূল সময়ের তোড়ে,

অভ্যাসবশত অস্থিরতার অসহ্য ঘোরে 

মৃদু করুণ দুখের সুর বেজে ওঠে সত্তার গহীন ভেতরে। 

সবকিছু নড়েচড়ে ওঠে 

সারাক্ষণ অপরিচিত মেসেজের দাপটে 

ক্লান্তিকর দিন শেষ হয়ে আসে।

 

জল নড়ে ওঠে ঢিলের খোঁচায়, 

তোমার মেঘ ঘন মুখখানি মনে পড়ে যায়।

 

অন্ধকার আরো গাঢ় হয়ে আসে 

চাঁদ চলে যায় মেঘের পাশে।

একুশে এপ্রিলের সেই নয়টা বারো মিনিটের রাতে

শেষ দেখা হয় তোমার সাথে।

সিঁড়ি বেয়ে আমি নামতে থাকি ক্রমশ নিচে,

আবছায়া ঘোর তোমার মুখে

ভাবনি তুমি 

কে স্বজন? 

কাকে ফেলে দিলে বিনা জিজ্ঞাসায় 

মনের দৃঢ়তার এ অসুখে!

ভুলে গেলে মানুষ সত্য

বেলা শেষে।

শেষাশেষি, কার কি পূর্ণ হবে

মত - অমতের দোটানা দহনে।

তখন সুদর্শন, ঝড় টেনে আনে।

ঝড়ের প্রচণ্ড কাননে  

কে কোন দিকে যাবে

নাবিক কি জানে?

 

আজকাল বেলাশেষে ক্লান্তি লাগে,

মনের অতলে 

শীতল হৃদয় মহলে 

কি যেন একটা কেঁপে-কুপে ওঠে।

তাই হঠাৎ সহসা উল্টে যায় স্মৃতির সে সব পাতা। 

জাফরানের ঘ্রাণের মত আমাদের কত কথা

আজ সবই শুধু স্মৃতির বিষম পাতা।

আর আমাদের না বলা কথা

শতাব্দীর বিবর্ণ ঘোরে 

বাতাস বিদীর্ণ করে।

 

সুরঞ্জনা,

তুমি — অমি ক্রমশ রচে যাই

দূরত্ব রচনা।


Read More ...

0 comments


নি:স্ব সুখের ভুবনে 
এক বুক বাসনা বুক চেপে
অতিশয় পোড়া হৃদয় নিয়ে
বলিষ্ঠ স্বাস্থ্য দেখিয়ে
কত মানুষ হেঁটে চলে পথে-ঘাটে
তা কে কতটুকু জানে-বল?
Read More ...

0 comments


জন্ম আমার
অন্ধকার এক গভীর রাতে
সকল মানুষ জন্ম হলে
চৌদিকে আলো দেখে
অন্ধকার দেখেছি আমি
জন্মলগ্ন থেকে
আমার সে অশুভ জন্মলগ্ন থেকে
অন্ধকার
আমার চারিপাশে
দেয়নি করতে প্রবেশ কোন আলোকে
ভালবাসার আলোর পরশ
পাইনি আমি এই জীবনে
অন্ধকারের নিবিড় দহনে
পুড়ছি শুধু নীল অনলে

জন্ম আমার
অন্ধকার এক গভীর রাতে
আমাকে কেউ
জড়িয়ে রাখেনি ভালোবাসার গহীন জালে

ঘৃণিত আমি
ঘৃণার চোখে দেখেছে সকলে জন্মলগ্ন তেকে
জানেনি কেহ
জন্ম থেকে আমার চারিপাশে
উজ্জ্বল আলোর মাঝে অন্ধকার জ্বলে
তবুও মাঝে মধ্যে
ভালোবাসার পরশ পেলে
হাত বাড়িয়ে ধরতে গেছি
ভালবাসা নয়
বিষের ছোবল
মূহুর্তে ফিরিয়ে দিল
আবার আমায়
অন্ধকারে

বোঝেনি কেহ
জানেনি কেহ
নি:স্ব তানভীর পারভেজ
বেদনার সাথে বসত করে
প্রতিক্ষণে সে
সিঁড়ি ভেঙ্গে যায়
অন্ধকার থেকে অন্ধকারে।
Read More ...

0 comments

Archive